কেউ কবিতা পড়েনা

রম্য রচনা (জুলাই ২০১৪)

রোদের ছায়া (select 198766*667891 from DUAL)
  • ৩২
  • ১০৪
কতদিন নিজের লেখা কবিতা শোনাতে চেয়েছি
কারো আর সময় হয়নি।

কাঁধে ব্যাগ ঝলানো ঝাঁকড়া চুলের অভিজ্ঞ এক কবি
নিজের প্রিয় কবিতা আবৃত্তি শেষে বলেছিল
'তোমার একটা কবিতা শুনিয়ো '
ব্যাগ হাতরে যখন কবিতার পাতাটি পেলাম
তখন তিনি মুঠোফোনে ব্যস্ত
না, তাঁর আর সময় হয়নি!

সময়কে ধরতে পারিনি জনপ্রিয় পত্রিকার
সাহিত্য সম্পাদকের কাছে ধর্না দিয়েও

কোন এক উঠতি কাব্য বিশ্লেষক গভীর আগ্রহে বলেছিলেন
'ভালোইতো লিখছেন , আরও লিখুন আমি দেখবো'
তাঁর আর দেখা হয়নি
দেখা হয়নি কতোগুলো কবিতা নামের নিশিপদ্ম জমেছে
ডাইরির পাতায়,

এক তরুণ নন্দিত কবির সাথে মাঝে মাঝে দেখা হতো
চারুকলার বকুল তলায়
কোন এক ভুল সময়ে বলেছিলাম ''আমিও লিখি মাঝে মাঝে''
তারপর সেই তরুন কবির আর দেখা পাইনি
কারনটা এখনো অজানা!

ইদানিং মুখবইএর এক কবি বন্ধু
গল্পের ঝুড়ি নিয়ে হাজির হয় সময়রেখায়
কখনো গোপন বার্তা কক্ষে
খুব বিনয়ী হয়ে বলে
'কবিতা ট্যাগ করো, পড়বো'
করেছিও কয়েকটা কিন্তু .........
না , হয়তো সময় করে উঠতে পারেনি।

একটি কবিতা শোনাতে ছুটে গিয়েছি কবিতার আসরে
ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে শুনে গেছি
তাঁহাদের অবোধ্য দাড়ি-কমা হীন বাক্য
তবু শোনানো হয়নি স্বীয় কথাকলি

নিজেকে নিয়ে ব্যস্ততার পাল্লা এতোই ভারি যে-
অন্যের কবিতা পড়ার সময় আজকাল আর হয়ে উঠে না কারো।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
F.I. JEWEL N/A # অনেক সুন্দর কথা ---দারুন বাস্তবতা । বেশ সুন্দর ।।
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৪
আরমান হায়দার ভালো লাগলো। সুনীল গঙ্গোপাধ্যায়ের `কেউ কথা রাখেনি" মনে পড়ে গেল।
'কেউ কথা রাখেনি' কেই প্যারোডি করার ব্যর্থ চেষ্টা এটা। অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০১৪
Azaha Sultan আসলে কথাগুলো মিথ্যা বলতে পারি না, যেমন আমিও আজকাল সময় করে উঠতে পারি না......ক্ষমা করুন......অনেক ভাল লাগল....আজ একটু সময় পেলাম.....
আহমেদ রাকিব পড়ে ফেললাম তো!.........খাটি কথা.........ভালো লাগল..........
মোঃ মহিউদ্দীন সান্‌তু পড়ে ফেল্লাম কবিতাটি, আক্ষেপ থেকে রম্য, খুব ভালো লাগলো আপু।
অারহান সাবির অামি ত পড়লাম।
সাদিয়া সুলতানা সত্যি কবিদের যাতনা বড়ো বেশি। শুভকামনা কবি।
সকাল রয় দারুন রম্য হইল .................. বেশ লাগিল। পুনরায় পাঠ করিতে চলিয়া আসিলেম

১৭ আগষ্ট - ২০১১ গল্প/কবিতা: ৪৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী